English is the most used language in the world for international communication. People from different countries use English to talk, write, and understand each other easily. For many years, English has been playing an important role in global communication. Today, it has become necessary in almost every part of life. To stay connected with the modern world, we must learn English well. Most of the latest information, research, and news are available in English. International books, journals, websites, and documents are usually written in English. To get higher education or study abroad, learning English is very important. It also helps in getting better jobs, especially in private companies where English is often used. People with good English skills are respected and get more chances in the job market. In Bangladesh; English is the second language used there.. It is taught in schools up to the higher secondary level. Many offices, banks, and business companies use English in their daily work. So, to do well in studies and career, we need to learn English properly. Learning grammar, vocabulary, and using English in real-life situations will help us become better in English. Our current textbooks are based on communication skills, which help us use English in practical ways. So, we should all try to learn English seriously and regularly.
বঙ্গানুবাদ:
ইংরেজি শিক্ষার গুরুত্ব যে ভাষাটি সারাবিশ্বে স্বাচ্ছন্দ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, তা-ই হলো আন্তর্জাতিক ভাষা। কয়েক শতাব্দী ধরে আন্তর্জাতিক একটি নির্ঝঞ্ঝাট যোগাযোগের মাধ্যম হিসেবে বিভিন্ন দেশে ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে এটা সারা বিশ্বে আবেদন সৃষ্টি করেছে এবং বহুমুখী যোগাযোগের ক্ষেত্রে একটি অত্যাবশ্যক বিষয়ে পরিণত হয়েছে। এ কারণে, ইংরেজি আন্তর্জাতিক ভাষা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যি বলতে বর্তমান বিশ্ব ইংরেজি ব্যতিত একদিনও চলতে পারে না। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে, ইংরেজিতে আমাদের ভালো দক্ষতা থাকতে হবে। অন্যান্য দেশের সাথে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ বজায় রাখার জন্য আমাদের ইংরেজি শিখতে হবে। বিশেষত, বিশ্বের সর্বাধুনিক জ্ঞান এবং গবেষণায় প্রবেশ করতে হলে আমাদের ইংরেজি শেখা প্রয়োজন। অধিকাংশ ডকুমেন্ট, সংরক্ষিত লেখা এবং বিবরণ ইংরেজিতে লেখা হয়। সকল আন্তর্জাতিক পত্রিকা, ম্যাগাজিন, প্রবন্ধ এবং বিবরণী ইংরেজিতে লেখা হয়। তাছাড়া, উচ্চ শিক্ষা লাভের জন্য আমাদের এটা শেখা উচিত। ইংরেজি শেখার মাধ্যমে আমরা অনেক সুফল লাভ করতে পারি। এটি সারা বিশ্বে ব্যবসায় সম্প্রসারণ করতে আমাদের সহায়তা করে কেননা এটি বিশ্বব্যাপী ব্যবহৃত হয়। এটি শিখে আমরা আমাদের ভবিষ্যতের কর্মজীবন নিশ্চিত করতে পারি। ইংরেজিতে যাদের ভালো দক্ষতা রয়েছে, চাকরির বাজারে তাদের মূল্যায়ন অনেক বেশি। আমাদের দেশে ইংরেজি দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহৃত হয়। আমাদের দেশে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক। আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ইংরেজি ভাষা গুরুত্বপূর্ণভাবে বিদ্যমান। আমাদের বেসরকারি কোম্পানিগুলোর অধিকাংশ আর্থিক কার্যক্রমই ইংরেজিতে সম্পন্ন হয়। ইংরেজি ভাষা Part শিক্ষার উন্নতি করতে হলে গ্রামারের নিয়ম কানুন সর্তকতার সাথে শিখতে হবে। গ্রামার শেখা ব্যতীত ইংরেজিতে ভালো দক্ষতা থাকা সম্ভব নয়। কমিউনিকেটিভ উদ্দেশ্যে রচিত আমাদের বর্তমান পাঠ্যবইগুলো ইংরেজি শেখার এবং বাস্তব জীবনে এটাকে ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক।
Read More: Gender Disparity Paragraph 150-200 Words বাংলা অর্থ সহ
Read More: Female Education Paragraph 150-200 Words বাংলা অর্থ সহ
Discover more from Info Guru BD
Subscribe to get the latest posts sent to your email.
Info Guru BD Education is the key to unlocking the world






