Gender disparity is a big problem in our country. It means giving more importance to one gender while ignoring the other. The value of boys is generally higher than that of girls in Bangladesh. This injustice started when a girl is born and continues the rest of her life. Many people still believe in old customs and wrong religious ideas that support this inequality. They think that only sons can earn money and take care of parents, but daughters will get married and leave the family. Because of this, girls are not allowed to study properly and are often married at a young age. Boys, on the other hand, are sent to school and given more freedom. Another serious issue is dowry. Many girls suffer after marriage due to dowry demands. Some are even tortured or divorced. These problems harm girls mentally and emotionally. They lose confidence and cannot build a good future. It also affects their families and children. To solve this problem, we need to educate more girls, raise public awareness, and break harmful traditions. Women should also have equal possibilities for employment and income generation. Only then can we remove gender disparity and build a fair society for all.
বঙ্গানুবাদ:
লিঙ্গ বৈষম্য জাতির জন্য এক বিরাট অভিশাপ। এটা আমাদের সমাজে এখনও বিদ্যমান। লিঙ্গ বৈষম্য বলতে বোঝায় কোনো লিঙ্গকে বঞ্চিত করে অপর লিঙ্গকে অগ্রাধিকার দেওয়া। আমাদের দেশে আমরা নারীকে বঞ্চিত করে পুরুষদেরকে অগ্রাধিকার দেই। দুর্ভাগ্যবশত, নারী শিশুর জন্ম থেকেই এই লিঙ্গ বৈষম্য শুরু হয়। নারীর প্রতি এই বৈষম্যমূলক আচরণ সারাজীবন চলতে থাকে। সামাজিক কুসংস্কার, প্রাচীন প্রথা, ধর্মীয় অপব্যাখ্যা লিঙ্গ বৈষম্যের প্রধান কারণ। এই লিঙ্গ বৈষম্যের জন্য আমাদের আর্থ-সামাজিক ব্যবস্থাও দায়ী। মানুষ ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য করে কারণ তারা মনে করে যে, ছেলেরা পারিবারিক উপার্জনের জন্য উপযোগী কিন্তু মেয়েরা তা নয়। তারা আরও মনে করে যে তাদের ছেলেরা তাদের বৃদ্ধ বয়স্ক হওয়ার তাদের দেখাশোনা করবে কিন্তু তাদের মেয়েরা চলে যাবে শ্বশুরবাড়িতে। লিঙ্গ বৈষম্যের কারণে মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠানো হয় না এবং প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই তাদের বিয়ে দেওয়া হয়। অপর দিকে ছেলেদেরকে বিদ্যালয়ে পাঠানো হয়। কনের বাবা-মার নিকট যৌতুক দাবি করা হয়। বিয়ের পর মেয়েটিকে যৌতুকের জন্য নির্যাতন করা হয় অথবা তালাক দেওয়া হয়। এটাই আমাদের দেশে লিঙ্গ বৈষম্যের প্রধান ক্ষেত্র। এই বৈষম্যের সামাজিক ফলাফল বড়ই প্রকট। এর কারণে অনেক মেয়ে হীনমন্যতায় ভোগে যা তাদের ব্যক্তিত্ব বিকাশকে বাধাগ্রস্ত করে। এটা তাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করে। এটা এক বিরাট ক্ষতি। আমাদের সমাজব্যবস্থা থেকে লিঙ্গ বৈষম্য দূর করতে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এ পদক্ষেপগুলোর মধ্যে নারী শিক্ষা নিশ্চিতকরণ, গণসচেতনতা, সামাজিক কুসংস্কারগুলো এড়িয়ে চলা ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ। নারীদের জন্য উপার্জনের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
Read More: Female Education Paragraph 150-200 Words বাংলা অর্থ সহ
Read More: Earthquake Paragraph 150-200 Words বাংলা অর্থসহ
Info Guru BD Education is the key to unlocking the world






