An Ideal Student Paragraph বাংলা অর্থসহ

An ideal student is regular in study, respectful to teachers, and kind to classmates. He or she always follows school rules and never wastes time. The ideal student is prompt, honest, and disciplined. He or she avoids bad company and tries to do good things for others. Helping weaker classmates and being friendly to everyone are also signs of an ideal student. Besides studying textbooks, an ideal student reads newspapers, storybooks, and magazines to gain more knowledge. He or she takes part in sports, debates, and cultural events. An ideal student is also helpful at home and takes care of family duties. He or she adores the country and wishes to do well for society. Politeness, hard work, and good manners make an ideal student different from others. I am a perfect student by using my time properly and being sincere in all activities.

বঙ্গানুবাদ: একজন আদর্শ শিক্ষার্থী একজন আদর্শ শিক্ষার্থী হলো সেই শিক্ষার্থী যে তার পড়ালেখার প্রতি আন্তরিক, তার সহপাঠীদের প্রতি সহযোগী এবং তার শিক্ষকদের প্রতি অনুগত। প্রকৃতপক্ষে, সে এর চেয়েও বেশি কিছু। তার মাঝে অবশ্যই এমন কিছু গুণাবলি থাকতে হবে যাতে অন্যান্য শিক্ষার্থীরা তাকে অনুসরণ করে। একজন আদর্শ শিক্ষার্থীর প্রথম এবং প্রধান কর্তব্য হলো কঠোর অধ্যয়ন করা। সে অলসতা করে সময় কাটাবে না। তাকে সময়ানুবর্তী, সুশৃঙ্খল এবং পরিশ্রমী হতে হবে। তাকে অসৎ সঙ্গ পরিহার করতে হবে। দুর্বলতর সহপাঠীদের সাহায্য করাও তার দ্বায়িত্ব। তাকে তার পরিবারের প্রতিও সহযোগী হতে হবে। সে কখনোই আত্মকেন্দ্রিক হবে না। সে সমাজের ও দেশের মঙ্গলের জন্য নিজেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করবে। একজন আদর্শ শিক্ষার্থী শুধু নির্ধারিত বইগুলোতে সীমাবদ্ধ থাকে না, বরং তার জ্ঞান বৃদ্ধির জন্য সে অন্যান্য অনেক সহযোগী বই পড়ে। সে কখনোই না বুঝে মুখস্থ করে না। সে বিদ্যালয়ের সহপাঠক্রম কর্মকাণ্ডে সবসময় অংশগ্রহণ করে। এসব কারণে সে অন্যান্য শিক্ষার্থীদের থেকে ব্যতিক্রম। একজন আদর্শ শিক্ষার্থীকে আচার-আচরণে বিনয়ী হতে হবে কারণ তার অন্যান্য গুণাবলি তার আচরণে লক্ষণীয় হয়। সে অবশ্যই বড়দের মান্য করবে এবং ছোটদের ভালোবাসবে। আমি একজন আদর্শ শিক্ষার্থী হতে চাই। এজন্য আমি সর্বদা সময়ের সদ্ব্যবহার করতে চেষ্টা করি। আমি পড়ার সময় পড়তে বসি এবং খেলার সময় খেলি। আমি আমার সহপাঠীদের প্রতি সহযোগী। আমি আমার পাঠ্যবইয়ের পাশাপাশি পত্রিকা, ম্যাগাজিন এবং অন্যান্য বই পড়ি।

Read More: Pohela Boishakh Paragraph In Bangla 150-200 Words

Read More: Adolescence paragraph 150 Words বাংলা অর্থ সহ


Discover more from Info Guru BD

Subscribe to get the latest posts sent to your email.

One comment

  1. Good post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *