Adolescence paragraph 150 Words বাংলা অর্থ সহ

Adolescence is the time in a person’s life that comes after childhood and before adulthood. It is a very important stage because the body and mind go through many fast changes. During this time, boys and girls reach puberty, and their voice and body also change. This is when they start becoming adults and preparing for the future. In this stage, teenagers begin to build their own personality and feel many new emotions. They try to understand who they really are. But this is also a time of many risks. Some teenagers may feel curious about alcohol, smoking, or even try harmful drugs. Some may make bad decisions like getting involved in unsafe relationships, which can lead to unwanted pregnancies, dangerous diseases, or mental health problems.

Teenagers often cannot fully understand what is safe or unsafe. That’s why they are more at risk of being cheated, hurt, or involved in risky behaviour. So, they need proper guidance and support. Parents, teachers, schools, health workers, and the whole community should help teenagers learn useful life skills. These skills will help them handle stress, make good decisions, and grow into strong, healthy adults. With love and care, we can help them move from childhood to adulthood safely and successfully.

বঙ্গানুবাদ: বয়ঃসন্ধিকাল মানবদেহের বৃদ্ধি এবং বিকাশের বাল্যকাল থেকে কৈশোর পর্যন্ত সময়টাকে বয়ঃসন্ধিকাল হিসেবে অভিহিত করা হয়। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় হিসেবে পরিগণিত হয়ে থাকে। এর মাধ্যমে খুব দ্রুতগতিতে বৃদ্ধি এবং পরিবর্তন ঘটে। এছাড়াও বয়ঃসন্ধিকালে শরীরে অনেক ধরনের জৈবিক পরিবর্তন সম্পন্ন হয়ে থাকে। উদাহরণস্বরূপ, সন্তান জন্মদানের সক্ষমতা অর্জন ও গলার স্বর পরিবর্তন দুটি সাধারণ ঘটনা। বয়ঃসন্ধিকাল মূলতঃ বয়োপ্রাপ্ত হওয়ার প্রস্তুতি গ্রহণস্বরূপ। বয়ঃসন্ধিতে কিছু বিশেষ মানসিক পরিবর্তন ঘটে। এই সময়ে ব্যক্তিত্বের উন্মেষ ঘটে। তরুণরা নিজের সত্তাকে উপলব্ধি করে তথা আত্মপরিচয়কে অন্বেষণ করে। এটি অত্যন্ত বিপজ্জনক একটি সময় ও অনেক কিশোর মদ্যপান, ধূমপান এবং অন্যান্য মাদকদ্রব্য সেবন করার উন্মাদনায় ভোগে। তাদের মধ্যে কেউ কেউ আবার অবৈধভাবে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে যার ফলে তারা ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত বিভিন্ন শারীরিক বিপত্তি, অন্তঃসত্তা এবং যৌন সংসর্গের মাধ্যমে সঞ্চারিত সংক্রমণ ও এইডস এর মতো মরণব্যাধিতেও আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকে। তাদের মধ্যে কেউ কেউ আবার মানসিক রোগে ভোগে। বয়ঃসন্ধিকালীন তরুণদের মাঝে কোনো জটিল বিষয় বোঝার এবং নিজেকে ধরে রাখার মতো ক্ষমতা থাকে না। এই অক্ষমতা তাদেরকে যৌন হয়রানি এবং উচ্চ ঝুঁকিপূর্ণ আচরণে অত্যন্ত নাজুক করে তোলে। পরিবার, পরিজন, সমাজ, বিদ্যালয় এবং স্বাস্থ্য বিষয়ক সংগঠন ও কার্যক্রম তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে সাহায্য করতে পারে। এসব প্রশিক্ষণ পরবর্তী সময়ে তাদেরকে বিব্রতকর পরিস্থিতি মোকাবেলা করতে এবং পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে সাহায্য করতে পারে। এভাবেই শৈশব থেকে সাবালকত্বে একটি সফল উত্তরণ সম্ভব হতে পারে। বাবা-মায়ের পাশাপাশি সমাজের সবাইকে তাদের ব্যাপারে সচেতন থাকা উচিত।

Read More: Higher Education in Bangladesh Paragraph HSC বাংলা অর্থ সহ


Discover more from Info Guru BD

Subscribe to get the latest posts sent to your email.

One comment

  1. I really benefited from reading it. It’s rare to see such beautifully written about adolescence. I want more such writings.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *