The computer is a brilliant gift of modern science. It is a smart electronic machine that can save, arrange, and process information. It helps us with counting, writing, designing, and even running other devices. Though it follows the commands of humans, it works fast and gives correct results almost every time. Computers come in different types based on their use: analog, digital, and hybrid. Depending on size and power, they are also divided into supercomputers, mainframe computers, minicomputers, and microcomputers. A microcomputer is often called a personal computer or PC. Every computer has some key parts—input devices like a keyboard and mouse, a CPU (the brain of the computer), and output devices like a monitor and printer.
Computers now days are more powerful when linked to the internet. With it, we can send emails, attend online classes, watch videos, or talk to anyone through video calls. We can download books, gain new knowledge, or even complete foreign university degrees from home. The internet has truly made the world feel smaller and more connected. Everywhere—in banks, offices, hospitals, schools, and more—computers are employed.. Learning computer skills along with regular studies is very important for a good career in today’s world.
বঙ্গানুবাদ: কম্পিউটার বিজ্ঞানের একটা বিস্ময়কর আবিষ্কার। এটা একটি আধুনিক বৈদ্যুতিক যন্ত্র যা তথ্য মজুত করতে, স্থাপন করতে, গণনা করতে এবং অন্যান্য যন্ত্রগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। যদিও এটা পরিচালকের নির্দেশ অনুসারে কাজ করে, তবে এটা সব কিছু নির্ভুলভাবে এবং দক্ষতার সাথে সম্পন্ন করে। কাজের ধরন অনুসারে কম্পিউটারকে তিন শ্রেণিতে ভাগ করা যায়। এগুলো হলো-এনালগ, ডিজিটাল এবং হাইব্রিড কম্পিউটার। আকার অনুসারে কম্পিউটারকে চার শ্রেণিতে ভাগ করা যায়। এগুলো হলো সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারকে পিসি (পার্সোনাল কম্পিউটার) ও বলা হয়। কম্পিউটারের নির্দিষ্ট কিছু অংশ রয়েছে। এগুলো হলো ইনপুট ডিভাইস, সিপিইউ এবং আউটপুট ডিভাইস। একটা কম্পিউটারের সর্বোচ্চ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগ অত্যাবশ্যকীয়। কোনো কম্পিউটার ইন্টারনেটের সাথে যুক্ত হলে, সমগ্র বিশ্বের সাথে যুক্ত হওয়া সহজ হবে। আমরা অন্যের সাথে যোগাযোগ করতে, ইমেইল পাঠাতে এবং গ্রহণ করতে, ভিডিও কনফারেন্স করতে, সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করতে এবং আরও অনেক কিছু করতে পারি। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে একজন শিক্ষার্থী বিদেশী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এবং উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারে। ইন্টারনেটের মাধ্যমে যেকোনো ভাষার যেকোনো বই সংগ্রহ করা সহজ। একটা কক্ষে বসে একজন ব্যক্তি জ্ঞানের বিশাল ভান্ডার ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে পারে। এটা ইন্টারনেট, যা বিশ্বকে একটা বৈশ্বিক গ্রামে পরিণত করেছে। ইন্টারনেটের যাবতীয় সেবা পাওয়ার জন্য কম্পিউটার অত্যাবশ্যক। কম্পিউটার আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আধুনিক বিশ্ব কম্পিউটার ব্যতীত একটা সেকেন্ডও চলতে পারে না। ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক। তাই আমি মনে করি যে, পাঠ্যবই পড়ার পাশাপাশি কম্পিউটার এবং ইন্টারনেটের ওপর জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ।
Read More: Mobile Phone Paragraph 150, 200 Words বাংলা অর্থ সহ
Read More: Modern Technology Paragraph With Bangla Meaning 150, 200 Words
Discover more from Info Guru BD
Subscribe to get the latest posts sent to your email.
Info Guru BD Education is the key to unlocking the world






