চর্যাপদ (Charyapada) বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হলো কাব্য। চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্য বা কবিতা সংকলন। চর্যাপদের কবিতাগুলো গাওয়া হতো; তাই এগুলো একইসাথে গান ও কবিতা। এটি বাংলা সাহিত্যের প্রাচীনযুগের একমাত্র লিখিত নিদর্শন। ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার হতে ‘চর্যাচর্যবিনিশ্চয়’ নামক পুঁথিটি আবিষ্কার করেন। নেপালে প্রাপ্ত যে পুঁথি থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়েছে, সেখানে গ্রন্থের নাম উল্লেখ আছে ‘চর্যাচর্যবিনিশ্চয়’। এই নামের অর্থ হলো—গ্রন্থটির পদসমূহের মাধ্যমে নির্ণয় করা যায় কোনটি আচরণযোগ্য (চর্য) এবং কোনটি অনাচরণীয় (অচর্য)। চর্যাপদ মূলত প্রাচীন বাংলা ভাষা ও নেপালি লিপিতে লিখিত। এই পুঁথির সঙ্গে আরও দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ—‘ডাকার্ণব’ ও ‘দোহাকোষ’—নেপালের রাজগ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয়েছে।
‘ডাকার্ণব’ রচিত হয়েছে অবহট্ঠ ভাষায়, যা অপভ্রংশ ভাষার পরবর্তী ধাপ। পরবর্তীতে ডঃ হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় এই তিনটি গ্রন্থ একত্রিতভাবে ১৯১৬ সালে ‘হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা’ নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে প্রকাশিত হয়।
রচনাকাল চর্যাপদের রচনাকাল ড. মুহম্মদ শহীদুল্লাহ’র মতে ৬৫০ খ্রি. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়সহ অধিকাংশের মতে ৯৫০ – ১২০০ খ্রি.
আরো পড়ুন: ‘গীতগোবিন্দ’ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? জেনে নিন
সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে চর্যাপদগুলো রচিত। চর্যাপদের আনুমানিক বয়স হাজার বছর। বাংলার পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের আমলে চর্যাগীতিগুলোর বিকাশ ঘটেছিল। ‘চর্যাপদ’ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাধনসঙ্গীত। পাল বংশের পরে আসে সেন বংশ। সেন বংশ হিন্দুধর্ম এবং ব্রাহ্মণ্যসংস্কার রাজধর্ম হিসাবে গ্রহণ করে। ফলে বৌদ্ধ সিদ্ধচার্যেরা এদেশ হতে বিতাড়িত হয় এবং নেপালে আশ্রয় গ্রহণ করে। তাই বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলাদেশের বাহিরে নেপালে পাওয়া গেছে।চর্যাপদে সে আমলের জীবনযাত্রার নানা আচারব্যবহার, রীতিনীতি, জীবিকা, অর্থনৈতিক অবস্থার পরিচয় পাওয়া যায়।
চর্যাপদের ভাষার বৈশিষ্ট্য বা চর্যাপদের ভাষা কি
চর্যাপদের ভাষা ও শব্দরীতি আধুনিক বাংলা ভাষা থেকে ভিন্ন হওয়ায় এর কবিতাগুলো পাঠ করা ও বোঝা অনেকাংশে কষ্টসাধ্য। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে ‘সান্ধ্য ভাষা’ বা ‘আলো-আঁধারি ভাষা’ বলে অভিহিত করেছেন, যার মানে—এই ভাষা খানিকটা বোঝা যায়, আবার খানিকটা ধোঁয়াশাপূর্ণ। ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের ভিত্তিতে সুনীতিকুমার চট্টোপাধ্যায় তাঁর ‘The Origin and Development of the Bengali Language’ গ্রন্থে ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিশ্লেষণ করে মন্তব্য করেন যে, চর্যাপদের পদসংকলন আদিবাংলা ভাষায় রচিত।
ছন্দ বিশ্লেষণে দেখা যায়, চর্যাপদের কবিতাগুলো ‘মাত্রাবৃত্ত ছন্দ’-এ রচিত। ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থটির নাম Buddhist Mystic Songs। তাঁর মতে, চর্যাপদের ভাষা ছিল বঙ্গ-কামরূপী উপভাষা, এবং সে সময়ে বাংলা, উড়িয়া ও অসমিয়া ভাষার মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না। এই কারণে এসব ভাষাকে সহোদর ভাষা হিসেবে গণ্য করা হয়।
চর্যাপদের রচনায় উড়িষ্যা, বিহার, আসাম, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আঞ্চলিক ভাষা ও সাংস্কৃতিক প্রভাব পরিলক্ষিত হয়, এবং এই অঞ্চলগুলোর সাহিত্যিক ইতিহাসে চর্যাপদকে আদি নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। চর্যাপদের জটিল শব্দ ও বক্তব্য বোঝার সুবিধার্থে পণ্ডিত মুনি দত্ত পদগুলোতে টীকা সংযোজন করে তা ব্যাখ্যা করেছেন।
📝 চর্যাপদ ভিত্তিক ৩৬টি MCQ প্রশ্ন
- বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
A) নাটক
B) উপন্যাস
C) কাব্য ✅
D) প্রবন্ধ - বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
A) শ্রীকৃষ্ণকীর্তন
B) বৈষ্ণব পদাবলী
C) চর্যাপদ ✅
D) গীতগোবিন্দ - বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি?
A) চর্যাপদ ✅
B) মঙ্গলকাব্য
C) পদ্মাবতী
D) রামায়ণ - চর্যাপদ বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন?
A) মধ্যযুগ
B) আদি যুগ ✅
C) আধুনিক যুগ
D) ঊনিশ শতক - চর্যাপদ কী?
A) নাটক
B) সাধন সংগীত ✅
C) ইতিহাস
D) গদ্যগ্রন্থ - চর্যাপদ মূলত কী?
A) প্রবন্ধ
B) গল্প
C) গানের সংকলন ✅
D) নাটকের সংকলন - চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
A) ১৯২০
B) ১৯০৫
C) ১৯০৭ ✅
D) ১৯১১ - চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
A) কলকাতা
B) নেপালের রাজ গ্রন্থশালা ✅
C) তিব্বত
D) ঢাকা - চর্যাপদের আবিষ্কারক কে?
A) দীনেশচন্দ্র সেন
B) ডঃ হরপ্রসাদ শাস্ত্রী ✅
C) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
D) মোহাম্মদ শহীদুল্লাহ - হরপ্রসাদ শাস্ত্রী পুথি সংগ্রহে কোথায় গিয়েছিলেন?
A) বাংলাদেশ
B) ভুটান
C) তিব্বত ও নেপাল ✅
D) শ্রীলঙ্কা - চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায়?
A) ভারত
B) বাংলাদেশ
C) নেপাল ✅
D) চীন - “এর” অর্থ কী?
A) কোনটি বড় আর কোনটি ছোট
B) কোনটি আচরণীয় আর কোনটি নয় ✅
C) কোনটি গোপন আর কোনটি প্রকাশ্য
D) কোনটি সত্য আর কোনটি মিথ্যা - ডাকার্নব কোন ভাষায় রচিত?
A) পালি
B) সংস্কৃত
C) অপভ্রংশ ✅
D) বাংলা - চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
A) কলকাতা বিশ্ববিদ্যালয়
B) বাংলা একাডেমি
C) বঙ্গীয় সাহিত্য পরিষদ ✅
D) বিশ্বভারতী - চর্যাপদ কে সম্পাদনা করেন?
A) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B) হরপ্রসাদ শাস্ত্রী ✅
C) শহীদুল্লাহ
D) দীনেশচন্দ্র সেন - হরপ্রসাদ শাস্ত্রী যে গ্রন্থে চর্যাপদ প্রকাশ করেন, সেটির নাম কী?
A) হাজার বছরের পুরাতন বাংলা ভাষা
B) বাংলা সাহিত্যের ইতিহাস
C) হাজার বছরের পুরান বাংলা বৌদ্ধ গান ও দোহা ✅
D) বাংলা ভাষার আদি রূপ - বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
A) বৈষ্ণব পদাবলী
B) চর্যাপদ
C) দোহা কোষ ✅
D) শ্রীকৃষ্ণকীর্তন - চর্যাপদের রচনাকাল কত?
A) ১০ম-১৩শ শতক
B) ৮ম-১১শ শতক
C) ৭ম-১২শ শতক ✅
D) ৯ম-১৪শ শতক - চর্যাপদের আনুমানিক বয়স কত বছর?
A) ৫০০ বছর
B) ৭০০ বছর
C) ১০০০ বছর ✅
D) ১২০০ বছর - বাংলা ও ইংরেজি সাহিত্যের মধ্যে কোনটি পুরাতন?
A) বাংলা সাহিত্য
B) ইংরেজি সাহিত্য ✅
C) উভয় সমান
D) নির্ধারণ করা যায় না - ইংরেজি সাহিত্যের প্রথম সাহিত্যকর্ম কী?
A) Hamlet
B) Canterbury Tales
C) Beowulf ✅
D) Iliad - চর্যাপদের সঙ্গে কোন ধর্মের সম্পর্ক রয়েছে?
A) হিন্দুধর্ম
B) বৌদ্ধধর্ম ✅
C) খ্রিস্টধর্ম
D) ইসলাম - চর্যাপদ রচনার উদ্দেশ্য কী ছিল?
A) রাজনীতি
B) বিনোদন
C) ধর্মচর্চা ✅
D) সাহিত্যচর্চা - কোন রাজবংশের আমলে চর্যাপদ রচিত হয়?
A) সেন বংশ
B) গুপ্ত বংশ
C) পাল বংশ ✅
D) মৌর্য বংশ - প্রাচীন বাংলার অর্থনীতির তথ্য কোন গ্রন্থে পাওয়া যায়?
A) শ্রীকৃষ্ণকীর্তন
B) গীতগোবিন্দ
C) চর্যাপদ ✅
D) পদ্মাবতী - সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?
A) বৈষ্ণব পদাবলী
B) চর্যাপদ ✅
C) রামায়ণ
D) উপনিষদ - চর্যাপদের ভাষাকে “আলো-আঁধারী ভাষা” বলা হয়েছে কার দ্বারা?
A) শহীদুল্লাহ
B) দীনেশচন্দ্র সেন
C) হরপ্রসাদ শাস্ত্রী ✅
D) সুনীতিকুমার চট্টোপাধ্যায় - বাংলা লিপির প্রথম নিদর্শন কোথায় পাওয়া যায়?
A) চর্যাপদ ✅
B) শ্রীকৃষ্ণকীর্তন
C) রামায়ণ
D) গীতগোবিন্দ - চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত, তা কে প্রমাণ করেন?
A) হরপ্রসাদ শাস্ত্রী
B) শহীদুল্লাহ
C) সুনীতিকুমার চট্টোপাধ্যায় ✅
D) দীনেশচন্দ্র সেন - “The Origin and Development of the Bengali Language” গ্রন্থটির রচয়িতা কে?
A) হরপ্রসাদ শাস্ত্রী
B) সুনীতিকুমার চট্টোপাধ্যায় ✅
C) শহীদুল্লাহ
D) দীনেশচন্দ্র সেন - চর্যাপদ কোন ছন্দে লেখা হয়েছে?
A) অক্ষরবৃত্ত
B) স্বরবৃত্ত
C) মাত্রাবৃত্ত ✅
D) মুক্তছন্দ - মোহাম্মদ শহীদুল্লাহ কর্তৃক সম্মানিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী?
A) Songs of Bengal
B) Buddhist Mystic Songs ✅
C) Charyageeti
D) Old Bengali Poems - শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কী ছিল?
A) প্রাকৃত
B) মাগধী
C) বঙ্গ-কামরূপী ✅
D) সংস্কৃত - বাংলা ও অসমীয়া ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত?
A) দ্রাবিড়
B) তিব্বতীয়
C) সদর ভাষা ✅
D) মঙ্গোলীয় - চর্যাপদের ভাষাগুলোকে টিকা দিয়ে ব্যাখ্যা করেছেন কে?
A) শহীদুল্লাহ
B) দীনেশচন্দ্র সেন
C) মুনিদত্ত ✅
D) হরপ্রসাদ শাস্ত্রী - চর্যাপদের ভাষার ব্যাকরণমূলক কাঠামো মূলত কোন ভাষার কাছাকাছি?
A) সংস্কৃত
B) অপভ্রংশ ✅
C) পালি
D) প্রাকৃত
Info Guru BD Education is the key to unlocking the world






