মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৫ – এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি MMJF

মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন (MMJF) প্রতি বছরের মতো এবারও এসএসসি উত্তীর্ণ মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য HSC Bridging Stipend 2025 ঘোষণা করেছে। এই শিক্ষাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা এইচএসসি পর্যায়ে ভর্তি ও পড়াশোনার জন্য আর্থিক সহায়তা পাবেন। যেসব শিক্ষার্থী ভালো ফল করেও আর্থিক সমস্যার কারণে উচ্চশিক্ষার স্বপ্ন থেকে পিছিয়ে পড়ছেন, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

আমেরিকান ডিভি লটারিতে ১৮-৪০ বছর বয়সীদের জন্য ২০২৩/২৪ এ বাংলাদেশ থেকে আবেদন শুরু হয়েছে!  বিনামূল্যে আবেদনের লিঙ্কঃ https://immigration news

এক নজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিনঃ

মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন (MMJF) একটি USA-ভিত্তিক নন-প্রফিট অর্গানাইজেশন, যা বাংলাদেশে ১২টি শিক্ষা প্রকল্পের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য এবং মানবিক সহায়তায় কাজ করছে। প্রতিবছর দেশের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি।

আমেরিকান ডিভি লটারিতে ১৮-৪০ বছর বয়সীদের জন্য ২০২৩/২৪ এ বাংলাদেশ থেকে আবেদন শুরু হয়েছে! বাড়ি বসে নিজেই আবেদন ফর্ম পূরণ করুন। আবেদন করতে চাইলে নিচের DV Apply Now তে ক্লিক করুন।

DV Lottery Apply Now

কানাডায় চাকরির জন্য বাংলাদেশ থেকে আবেদন শুরু হয়েছে!! আবেদনের লিঙ্ক পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন

মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৫

আবেদন করার যোগ্যতা:

শিক্ষা স্তরবিভাগসিটি/কর্পোরেশন এলাকায় ন্যূনতম GPAজেলা শহর এলাকায়গ্রামীণ/অনঅগ্রসর এলাকায়
এসএসসি / সমমানমানবিক/ব্যবসায় শিক্ষা৫.০০৪.৮০৪.০০
এসএসসি / সমমানবিজ্ঞান৫.০০৪.৮০৪.৫০
  • এসএসসি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

  • বিভিন্ন এলাকার জন্য ন্যূনতম জিপিএ অনুযায়ী আবেদনযোগ্যতা রয়েছে।

    আবেদন প্রক্রিয়ার সময়সূচি:

    • প্রাথমিক আবেদন শুরু: ১২ জুলাই ২০২৫

    • প্রাথমিক আবেদন শেষ: কলেজে ভর্তি হওয়ার ৭ দিন পূর্বে

    • চূড়ান্ত আবেদন শেষ: কলেজে ভর্তি হওয়ার ৪ দিন পূর্বে

শিক্ষার্থীরা যে সুবিধাগুলো পাবেন:

  1. এইচএসসি ১ম ও ২য় বর্ষে ভর্তি ফি এবং বই কেনার খরচ।

  2. দুই বছর মাসিক স্কলারশিপ (বিশেষ করে মেয়েরা ও অতিসুবিধাবঞ্চিতরা অগ্রাধিকার পাবে)।

  3. বোর্ড ফর্ম ফিলাপ ফি।

  4. এইচএসসি শেষে ঢাকায় এসে ভর্তি কোচিং করার জন্য ৪-৫ মাসের জন্য বাড়তি স্কলারশিপ।

  5. ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের যেকোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে অতিরিক্ত স্কলারশিপ ও সহায়তা।

আবেদন করার নিয়ম:

 প্রথমে গুগল ফর্ম লিংকে প্রবেশ করে প্রাথমিক আবেদন করতে হবে।


 লিংকে আবেদনপত্র স্ক্যান করে আপলোড করতে হবে – কমপক্ষে ৩ পৃষ্ঠার হাতে লেখা আবেদনপত্র যেখানে থাকবে:

  • পরিবারের আয়ের উৎস ও মাসিক হিসাব

  • পরিবারে কয়জন সদস্য

  • নিজের স্বপ্ন, চ্যালেঞ্জ, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা

আবেদন লিংক:


https://forms.gle/cGnPJJBCMk4NYND87

 বা QR Code স্ক্যান করেও ফর্মে যেতে পারবেন।

উপসংহার:

প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকগণ, সদ্য এসএসসি পাস করা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এর এই শিক্ষাবৃত্তি সত্যিই একটি বড় সুযোগ। যারা অর্থের কারণে পড়ালেখায় বাধার মুখে পড়েছেন, তাদের জন্য এই স্কলারশিপ হতে পারে আশার আলো। তাই দেরি না করে দ্রুত আবেদন করুন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *